Home » blog » 5 Best AI Gateways: Model Routing & Control for Production

5 Best AI Gateways: Model Routing & Control for Production

শুধু একটা API কল করে LLM থেকে রেসপন্স আনলেই কিন্তু কাজ শেষ না বস! রিয়েল লাইফ প্রোডাকশনে কাহিনি পুরাই আলাদা।

আজকে এক মডেল ভালো রেসপন্স দিচ্ছে তো কালকে আরেকটার দাম বেড়ে গেছে। ট্রাফিকের ঠেলায় সার্ভার ডাউন, আবার টোকেনের খরচ দেখে চোখের পানি নাকের পানি এক অবস্থা!

5 Best AI Gateways
5 Best AI Gateways

একাধিক মডেল ভেন্ডর, রেট লিমিট, আর এজেন্ট ওয়ার্কফ্লো এই সব প্যারা থেকে আপনার কোডবেসকে বাঁচাতে লাগবে একটা জবরদস্ত AI Gateway।

অ্যাপ্লিকেশনের সব জায়গায় আলাদা আলাদা প্রভাইডারের কোড না লিখে, একটা সেন্ট্রাল জায়গা থেকে পুরো আর্কিটেকচার কন্ট্রোল করার মজাই আলাদা।

আজকে আমরা ফাটাফাটি 5 Best AI Gateways নিয়ে পোস্টমর্টেম করবো: Bifrost, Cloudflare AI Gateway, Vercel AI Gateway, LiteLLM, এবং OpenRouter। স্পিড, খরচ, আর ডেভেলপার এক্সপেরিয়েন্স সব মিলিয়ে কোনটা আপনার প্রোডাকশনের জন্য পারফেক্ট হবে, চলুন দেখে ফেলি!

TL;DR: The Short Story

সংক্ষেপে বলতে গেলে, আপনার ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভিত্তি করে সেরা AI গেটওয়ে বেছে নিতে হবে:

  • Bifrost: হাই-ট্রাফিক প্রোডাকশনের আসল বস। রাউটিং, এন্টারপ্রাইজ লেভেল সিকিউরিটি, আর MCP ফিচারে ভরপুর ওপেন-সোর্স সলিউশন।
  • Cloudflare AI Gateway: এজ নেটওয়ার্কে চলে। ক্লাউডফ্লেয়ারের ভেতরেই অ্যানালিটিক্স আর ক্যাশিংয়ের খেল দেখায়।
  • Vercel AI Gateway: ফ্রন্টএন্ড আর Next.js লাভারদের জন্য একদম মাখন। জাস্ট কয়েক ক্লিকেই মাল্টিপল মডেলে সুইচ করা যায়।
  • LiteLLM: পাইথন ডেভেলপারদের আস্থার নাম। OpenAI-এর স্টাইলে শত শত প্রভাইডার ইন্টিগ্রেট করার সেরা ওপেন-সোর্স প্রক্সি।
  • OpenRouter: ম্যানেজড ইউনিফাইড API। মডেলের বিশাল ক্যাটালগ আর র‍্যাপিড টেস্টিংয়ের জন্য জাস্ট জোস!

What Is an AI Gateway (And Why Does It Matter)?

মনে করেন আপনি রেস্টুরেন্টে গেছেন। আপনি কি চাইনিজ আইটেমের জন্য চাইনিজ শেফের কাছে, আর কাবাবের জন্য কাবাবের শেফের কাছে আলাদা আলাদা অর্ডার দেন? না! আপনি ওয়েটারকে অর্ডার দেন, ওয়েটার গিয়ে সব ম্যানেজ করে।

AI Gateway হলো আপনার সেই সুপার-স্মার্ট ওয়েটার। OpenAI, Anthropic, Google সবার সাথে আলাদা আলাদা কানেকশন না বানিয়ে, আপনি শুধু গেটওয়েকে রিকোয়েস্ট পাঠাবেন।

এরপর ট্রাফিক রাউটিং, ফেইলওভার, টোকেনের বিলিং, ক্যাশিং সব সে একাই সামলাবে। প্রোডাকশনে হাজার হাজার রিকোয়েস্ট আসার সময় এই গেটওয়ে ছাড়া সিস্টেম ম্যানেজ করা রীতিমতো দুঃস্বপ্ন!

How We Evaluated These AI Gateways

এই 5 Best AI Gateways বাছাই করার সময় আমরা শুধু গালভরা ফিচারের দিকে তাকাইনি, বরং রিয়েল লাইফ প্রোডাকশনে এরা কেমন পারফর্ম করে সেটা দেখেছি:

  • পারফরম্যান্স এবং স্কেলেবিলিটি (লেটেন্সি কত কম)
  • মডেল আর প্রভাইডার সাপোর্ট
  • রাউটিং, রিট্রাই আর ফেইলওভার মেকানিজম
  • সেন্ট্রালাইজড বিলিং আর খরচ কমানোর উপায়
  • কোডে ইন্টিগ্রেট করা কতটা সহজ

1. Bifrost (by Maxim AI): The Production Heavyweight

আপনার প্রজেক্ট যদি বিশাল স্কেলের হয়, যেখানে সেকেন্ডে শত শত রিকোয়েস্ট আসে তাহলে Bifrost হলো আপনার ট্রাম্পকার্ড।

এটি Go ল্যাঙ্গুয়েজে লেখা একটা ওপেন-সোর্স AI গেটওয়ে, যার কারণে এর স্পিড সেই লেভেলের আর মেমোরি খরচ একদম কম।

5 Best AI Gateways
5 Best AI Gateways

The Main Magic: AWS EC2-এর একটা বেঞ্চমার্কে দেখা গেছে, Bifrost পাইথন-বেসড সলিউশনের চেয়ে প্রায় ১০ গুণ বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারে! এর সবচেয়ে অস্থির ফিচার হলো বিল্ট-ইন MCP (Model Context Protocol) আর এজেন্ট সাপোর্ট।

ভার্চুয়াল কী দিয়ে টিমের বাজেট কন্ট্রোল, ওয়েইটেড লোড ব্যালেন্সিং সব পাবেন এখানে।

  • Best For: হাই-ট্রাফিক এন্টারপ্রাইজ প্রোডাকশন, যেখানে সিকিউরিটি, স্পিড আর ফুল কন্ট্রোল দরকার।

2. Cloudflare AI Gateway: The Edge Network Player

আপনার ওয়েবসাইট বা প্রজেক্ট যদি আগে থেকেই ক্লাউডফ্লেয়ারের ইকোসিস্টেমে হোস্টেড থাকে, তাহলে এটা আপনার জন্য জ্যাকপট। আলাদা কোনো সার্ভার বা ইনফ্রাস্ট্রাকচার সেটআপ করার কোনো প্যারা নাই।

The Main Magic: এটা সরাসরি ক্লাউডফ্লেয়ারের এজ নেটওয়ার্ক থেকে কাজ করে। ক্যাশিং সুবিধা থাকায়, একই প্রম্পট বারবার আসলে সেটা আর মডেল প্রভাইডারের কাছে যায় না, এজ থেকেই রিপ্লাই চলে আসে। এতে রেসপন্স টাইমও কমে, আবার টোকেনের বিলও বাঁচে।

  • Best For: যারা ক্লাউডফ্লেয়ার ব্যবহার করছেন এবং সহজে ট্রাফিক লগ, অ্যানালিটিক্স আর ক্যাশিং চান।

3. Vercel AI Gateway: The Developer’s Favorite

ফ্রন্টএন্ড এবং ফুলস্ট্যাক ডেভেলপার ভাইদের জন্য এটা একটা চমৎকার জিনিস। Next.js আর Vercel AI SDK নিয়ে কাজ করলে এই গেটওয়েটা আপনার লাইফ একদম ইজি করে দিবে।

5 Best AI Gateways
5 Best AI Gateways

The Main Magic: এর সবচেয়ে বড় সুবিধা হলো ডেভেলপার এক্সপেরিয়েন্স। কোডে সামান্য একটু চেঞ্জ করেই আপনি OpenAI থেকে Anthropic-এ সুইচ করতে পারবেন। ব্যাকএন্ডে কোনো ভারী প্রক্সি সার্ভার মেইনটেইন করার কোনো কাহিনি নাই।

  • Best For: Vercel ইকোসিস্টেম ব্যবহারকারী এবং ফ্রন্টএন্ড-হেভি টিম, যারা দ্রুত কাজ ওঠাতে চান।

4. LiteLLM: The Python Powerhouse

পাইথন লাভার এবং ওপেন-সোর্স ফ্যানদের জন্য LiteLLM এক দুর্দান্ত নাম। আপনার কোডবেস যদি আগে থেকেই OpenAI-এর API ফরম্যাটে লেখা থাকে, তাহলে LiteLLM দিয়ে আপনি ম্যাজিক দেখাতে পারবেন।

The Main Magic: এর আসল খেলা হলো ফ্লেক্সিবিলিটি। Bedrock, Azure, Vertex, Anthropic যাই হোক না কেন, LiteLLM সব মডেলের আউটপুটকে OpenAI-এর চেনা ফরম্যাটে আপনার কাছে পাঠাবে। সেলফ-হোস্টেড প্রক্সি হিসেবে এটা দারুন কাজ করে।

  • Best For: পাইথন ডেভেলপার, যারা কোড চেঞ্জ না করেই শত শত মডেলে সুইচ করার স্বাধীনতা চান।

5. OpenRouter: The Ultimate Model Catalog

আপনার যদি মনে হয়, “ভাই আমি এতো সার্ভার-টার্ভার ম্যানেজ করতে পারবো না, আমাকে জাস্ট একটা API দেন যেটা দিয়ে দুনিয়ার সব মডেল ইউজ করতে পারবো” তাহলে OpenRouter আপনার জন্য।

The Main Magic: এটা মূলত একটা ম্যানেজড API রাউটিং সার্ভিস। এক অ্যাকাউন্ট, এক API Key আর দুনিয়ার সব ওপেন-সোর্স ও প্রোপাইটরি মডেল আপনার হাতের মুঠোয়। বিভিন্ন মডেলের স্পিড আর খরচ তুলনা করে রিকোয়েস্ট রাউট করার জন্য এর জুড়ি মেলা ভার।

  • Best For: ব্রড মডেল টেস্টিং, দ্রুত প্রোটোটাইপিং এবং যারা ইনফ্রাস্ট্রাকচারের কোনো প্যারা নিতে চান না।

How to Choose the Right AI Gateway for Your App

এখন কথা হলো, আপনি কোনটা নিবেন? ডিসিশন নেওয়ার আগে নিচের পয়েন্টগুলো একটু মিলিয়ে নিন:

  • একাধিক মডেলে সুইচ করতে চান? OpenRouter বা LiteLLM ট্রাই করুন।
  • স্পিড, রিলায়েবিলিটি আর ফুল কন্ট্রোল লাগবে? প্রোডাকশন লেভেলের জন্য চোখ বন্ধ করে Bifrost।
  • ডেভেলপার হিসেবে দ্রুত কাজ শেষ করতে চান? Vercel AI Gateway হবে আপনার বেস্ট ফ্রেন্ড।
  • খরচ আর ট্রাফিক অ্যানালিটিক্স এক জায়গায় দেখতে চান? Bifrost বা Cloudflare আপনার লাইফ সেভ করবে।

দিনশেষে কাহিনি হলো, ছোট অ্যাপের জন্য যেকোনো একটা ম্যানেজড সার্ভিস নিলেই কাজ চলে যাবে।

কিন্তু প্রজেক্ট যখন বড় হবে, ইউজার বাড়বে তখন প্রোডাকশনে যাওয়ার আগে সঠিক আর্কিটেকচার আর গেটওয়ে বেছে নেওয়াটাই হবে আসল গেম-চেঞ্জার। প্যারা কমান, সঠিক টুল বেছে নিন, আর ফাটাইয়া কোড করেন!

All Tech Update

Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পড়ুন –

Scroll to Top