10 Best Open Source Design Systems for Developers in 2026!
ওয়েব ডেভেলপমেন্টের দুনিয়ায় শুধু লজিক আর ক্লিন কোড লিখলেই কিন্তু কাজ শেষ না, বস!
একটা মডার্ন Website বা Web Application-এর ইউজার ইন্টারফেস (UI) দেখতে কেমন হবে, বাটন আর ফর্ম কীভাবে কাজ করবে, কালার প্যালেট কেমন হবে সবচেয়ে বড় কথা, পুরো অ্যাপ্লিকেশনের ডিজাইনে একটা সুন্দর Consistency বা মিল থাকবে কি না, এই ব্যাপারগুলোও কিন্তু মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট।
ধরেন, আপনি জোস একটা SaaS অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। সেখানে ড্যাশবোর্ড আছে, লগইন পেজ আছে, বিশাল ডাটা টেবিল, ফর্ম আর সেটিংস পেজ আছে।

এখন একেক পেজের ডিজাইন যদি একেক রকম হয়, তাহলে পুরো জিনিসটা দেখতে কেমন যেন খাপছাড়া লাগবে, তাই না? আবার প্রত্যেকটা কম্পোনেন্ট যদি একদম স্ক্র্যাচ (শুরু) থেকে বানাতে যান, তাহলে তো ডেভেলপমেন্টের পিছনেই আপনার জীবনের অর্ধেক সময় পার হয়ে যাবে!
এই প্যারা থেকে বাঁচার দারুণ একটা সলিউশন হচ্ছে একটা ভালো Design System ব্যবহার করা।
বর্তমানে মার্কেটে ফাটাফাটি সব Open Source Design System আছে, যেগুলো ব্যবহার করে ডেভেলপাররা রকেটের গতিতে UI বানাতে পারেন।
ডিজাইনের Consistency-ও ঠিক থাকে, আবার Reusable Components-এর কারণে ডেভেলপমেন্ট ওয়ার্কফ্লো একদম মাখনের মতো হয়ে যায়।
কিছু Design System কাস্টম UI বানানোর জন্য জোস, কিছু এন্টারপ্রাইজ লেভেলের ড্যাশবোর্ডের জন্য সেরা, আবার কিছু অ্যাক্সেসিবিলিটি আর ক্রস-প্ল্যাটফর্ম ডিজাইনে বেশি ফোকাস করে।
এই আর্টিকেলে আমরা ২০২৬ সালের সেরা কিছু Open Source Design System নিয়ে আড্ডা দেব, যেগুলো আপনারা চোখ বন্ধ করে প্রজেক্টের জন্য বিবেচনা করতে পারেন।
সাথে জানব এদের ফিচার, কোথায় কোনটা ব্যবহার করবেন এবং আপনার প্রজেক্টের জন্য পারফেক্ট অপশনটা কীভাবে বেছে নেবেন। তো, চলুন শুরু করা যাক!
What Is an Open Source Design Systems?
একদম খাঁটি বাংলায় বলতে গেলে, Open Source Design System হচ্ছে Design Guidelines, Reusable UI Components, Design Tokens এবং Development Standards-এর এমন একটা কালেকশন, যেটা ওপেন সোর্স লাইসেন্সের আন্ডারে যে কেউ ব্যবহার এবং কাস্টমাইজ করতে পারে।
সহজ কথায়, এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের UI বানানোর জন্য একটা রেডিমেড ব্লু-প্রিন্ট!
একটা Design System-এর ভেতরে সাধারণত এই জিনিসগুলো থাকে:
- UI Components: Button, Input Field, Modal, Dropdown, Card বা Table-এর মতো Reusable এলিমেন্ট।
- Design Tokens: কালার, স্পেসিং, টাইপোগ্রাফি, বর্ডার রেডিয়াস আর শ্যাডোর মতো ডিজাইনের ভ্যালুগুলো।
- Accessibility Guidelines: কীবোর্ড দিয়ে নেভিগেট করা, স্ক্রিন রিডার সাপোর্ট আর কালার কন্ট্রাস্টের নিয়মকানুন।
- Design Documentation: কোন কম্পোনেন্ট কীভাবে ব্যবহার করতে হবে, তার নাড়িভক্ষত্রের বিস্তারিত নির্দেশিকা।
- Customization Options: নিজের ব্র্যান্ড আর প্রজেক্টের স্টাইল অনুযায়ী ডিজাইন চেঞ্জ করে নেওয়ার সুবিধা।
তবে এখানে একটা কাহিনি আছে! Open Source Design System আর UI Component Library কিন্তু হুবহু এক জিনিস না।
Component Library আপনাকে শুধু কিছু Reusable Component দিবে। কিন্তু একটা ফুল-প্যাকেজ Design System আপনাকে কম্পোনেন্টের পাশাপাশি ডিজাইনের রুলস, টোকেন আর ব্যবহারের গাইডলাইনও ধরিয়ে দেবে।
এজন্যই সঠিক Design System বেছে নিতে পারলে শুধু আপনার কাজ করার স্পিডই বাড়বে না, পুরো প্রোডাক্টের User Experience-ও একদম অন্য লেভেলে চলে যাবে।
Top 10 Best Open Source Design Systems
সব Design System কিন্তু সব ধরনের প্রজেক্টের জন্য বানানো হয়নি।
কোনটা React আর Next.js-এর সাথে একদম সেই লেভেলের পারফর্ম করে, আবার কোনটা বিশাল Enterprise Software, ক্লাউড ড্যাশবোর্ড বা Accessible Web Application বানানোর জন্য বেশি ফিট।
চলুন, এরকম সেরা ১০টি Open Source Design System আর তাদের বেস্ট ইউজ কেসগুলো দেখে নেওয়া যাক।
1. shadcn/ui: Best for React and Next.js Projects
Best for: Modern SaaS Applications, Custom Dashboards এবং Tailwind CSS Projects।
shadcn/ui এখনকার মডার্ন ফ্রন্টএন্ড দুনিয়ায় রীতিমতো ঝড় তুলে ফেলছে। বিশেষ করে যারা React, Next.js আর Tailwind CSS দিয়ে কাস্টম UI বানাতে চান, তাদের জন্য এটা একদম ‘মাথা নষ্ট’ একটা চয়েস।
এর সবচেয়ে মজার কাহিনি হচ্ছে, এটা ওই গতানুগতিক npm প্যাকেজের মতো কাজ করে না।
CLI ব্যবহার করে যে কম্পোনেন্টটা লাগবে, তার সোর্স কোড সরাসরি আপনার প্রজেক্টে এনে বসিয়ে দেওয়া যায়। ফলে কোডের নাটাই থাকে একদম আপনার হাতে, ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন!
Key Features:
- রেডি-টু-ইউজ এবং কাস্টমাইজেবল UI Components।
- Tailwind CSS দিয়ে স্টাইল চেঞ্জ করার দারুণ সুবিধা।
- Radix UI বা Base UI-এর মতো Accessibility Primitives ব্যবহারের সুযোগ।
- কম্পোনেন্টের সোর্স কোডের ওপর আপনার ফুল কন্ট্রোল।
- React ও Next.js প্রজেক্টের সাথে একদম পানির মতো ইন্টিগ্রেশন।
Why Should You Choose shadcn/ui? ধরেন, আপনি একটা SaaS ড্যাশবোর্ড বানাচ্ছেন, যেখানে সাইডবার, ডায়ালগ, ড্রপডাউন, ফর্ম আর ডাটা টেবিল লাগবে।
এগুলো জিরো থেকে না বানিয়ে shadcn/ui দিয়ে ম্যাজিকের মতো কাজ শুরু করে দিতে পারবেন। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন যেহেতু কোড আপনার প্রজেক্টে চলে আসছে, তাই সব আপস্ট্রিম আপডেট অটোমেটিক পাবেন না। মেইনটেন্যান্সের একটু-আধটু প্যারা আপনাকেই নিতে হবে।
Official Website: https://ui.shadcn.com/
2. Ant Design: Best for Enterprise Applications
Best for: Admin Dashboards, Business Applications এবং Data-heavy Interfaces।
Ant Design হলো React-এর জন্য তৈরি দারুণ জনপ্রিয় একটা Design System, যেটার পেছনে আলিবাবার (Alibaba) মতো জায়ান্টের হাত আছে।
বড়সড় অ্যাপ্লিকেশন, অ্যাডমিন ড্যাশবোর্ড আর এন্টারপ্রাইজ সফটওয়্যারের ক্ষেত্রে এটা বস লেভেলের পারফর্ম করে।
এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর বিশাল কম্পোনেন্টের ভাণ্ডার। ফর্ম ভ্যালিডেশন থেকে শুরু করে ডাটা টেবিল, ডেট পিকার, নেভিগেশন আর কমপ্লেক্স ওয়ার্কফ্লো সবকিছু আগে থেকেই রেডি করা থাকে।
Key Features:
- বিশাল সাইজের UI Component Library।
- ফর্ম ভ্যালিডেশন আর ডাটা হ্যান্ডেল করার অস্থির সব ফিচার।
- ইন্টারন্যাশনাল ভাষার সাপোর্ট।
- থিম কাস্টমাইজেশনের সুবিধা।
- কমপ্লেক্স ড্যাশবোর্ডের জন্য স্পেশাল কম্পোনেন্টস।
Why Should You Choose Ant Design? আপনি যদি এমন কোনো অ্যাডমিন প্যানেল বানান যেখানে হাজার হাজার ডাটা, টেবিল, ফিল্টার আর রিপোর্টিংয়ের কারবার আছে, তাহলে Ant Design আপনার ডেভেলপমেন্টের সময় অর্ধেক কমিয়ে দেবে।
তবে যদি একদম নিজের মতো কাস্টম ডিজাইন করতে চান, তাহলে এর ডিফল্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে একটু ঘাম ঝরাতে হতে পারে।
Official Website: https://ant.design/
3. Microsoft Fluent UI: Best for Microsoft Ecosystem
Best for: Enterprise Software, Microsoft-integrated Applications এবং Business Tools।
নাম দেখেই বুঝতে পারছেন, এটা মাইক্রোসফটের জিনিস। Windows, Microsoft Teams বা Office-এর মতো প্রোডাক্টগুলোতে যে ধরনের ডিজাইন বা ফিল পান, Fluent UI ঠিক সেই জিনিসটাই আপনাকে দেবে।
Key Features:
- মাইক্রোসফটের সিগনেচার ডিজাইন ল্যাঙ্গুয়েজ।
- React Components এবং Web Components সাপোর্ট।
- কালার, স্পেসিং আর টাইপোগ্রাফির দারুণ Consistency।
- অ্যাক্সেসিবিলিটিতে স্পেশাল ফোকাস।
- এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য পারফেক্ট।
Why Should You Choose Fluent UI? আপনি যদি বিজনেস সফটওয়্যার, ইন্টারনাল ম্যানেজমেন্ট টুল বা মাইক্রোসফট ইকোসিস্টেমের সাথে কানেক্টেড কোনো ওয়েব অ্যাপ বানান, তাহলে Fluent UI চোখ বন্ধ করে ট্রাই করতে পারেন।
Official Website: https://react.fluentui.dev/
4. Material Design 3: Best for Cross-Platform Products
Best for: Android Applications, Web Interfaces এবং Cross-Platform Products।
গুগলের Material Design-কে চেনে না, এমন ডেভেলপার বা ডিজাইনার খুঁজে পাওয়া মুশকিল। মোবাইল আর ওয়েব সব জায়গায় একটা চেনা এবং Consistent ফিল দেওয়ার জন্য এর জুড়ি মেলা ভার।
Material Design 3-তে কালার, শেইপ আর কম্পোনেন্টের বিহেভিয়ার নিয়ে একদম ডিটেইলস গাইডলাইন দেওয়া আছে।
Key Features:
- Standardized Design Tokens।
- কালার আর টাইপোগ্রাফির চমৎকার সিস্টেম।
- Android, Flutter আর Web-এর জন্য সলিড গাইডলাইন।
- Reusable Components আর Interaction Patterns।
Why Should You Choose Material Design 3? ওয়েব আর মোবাইল দুই জায়গাতেই যদি সেম ব্র্যান্ড এক্সপেরিয়েন্স ধরে রাখতে চান, তাহলে Material Design 3 আপনার দারুণ কাজে আসবে।
Official Website: https://m3.material.io/
5. IBM Carbon Design System: Best for Enterprise Applications
Best for: Large Enterprise Products এবং Multi-Framework Applications।
IBM Carbon হচ্ছে পিওর এন্টারপ্রাইজ ফোকাসড একটা সিস্টেম।
বিশাল বড় কোনো সফটওয়্যার বানাতে গেলে ডিজাইনের Consistency আর লং-টার্ম মেইনটেন্যান্স নিয়ে যে প্যারাটা হয়, Carbon ঠিক সেই জায়গাটাতেই আপনাকে রিল্যাক্স ফিল করাবে। এটা React, Web Components সহ বেশ কিছু ফ্রেমওয়ার্ক সাপোর্ট করে।
Key Features:
- শেয়ার্ড ডিজাইন ল্যাঙ্গুয়েজ।
- অ্যাক্সেসিবিলিটির কড়া গাইডলাইন।
- এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য সলিড কম্পোনেন্টস।
- বিভিন্ন টেকনোলজি স্ট্যাকেও ডিজাইনের মিল রাখার সুবিধা।
Why Should You Choose IBM Carbon? আপনার টিমে যদি একেকজন একেক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, কিন্তু সব প্রোডাক্টের ডিজাইন দেখতে একই রকম হতে হবে সিচুয়েশনে Carbon একটা ফাটাফাটি অপশন।
Official Website: https://carbondesignsystem.com/
6. GitHub Primer: Best for Developer Tools
Best for: Developer Platforms, Code Management Tools এবং Technical Products।
GitHub Primer হচ্ছে গিটহাবের নিজস্ব ডিজাইন সিস্টেম। গিটহাবের মতো ডেভেলপারদের জন্য কোনো প্ল্যাটফর্ম বানাতে চাইলে যেসব UI Pattern দরকার, তার সবকিছু এখানে রেডি করা আছে।
Key Features:
- ডেভেলপার-ফোকাসড UI Components।
- React এবং CSS রিসোর্স।
- Octicons নামের জোস আইকন সেট।
- টেকনিক্যাল প্রোডাক্টের জন্য পারফেক্ট প্যাটার্ন।
Why Should You Choose GitHub Primer? কোড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম, ডেভেলপার ড্যাশবোর্ড বা টেকনিক্যাল কোনো SaaS প্রোডাক্ট বানানোর জন্য Primer একদম সেই লেভেলের একটা স্টার্টিং পয়েন্ট হতে পারে।
Official Website: https://primer.style/
7. AWS Cloudscape Design System: Best for Cloud Dashboards
Best for: Cloud Management Tools, SaaS Dashboards এবং Data-heavy Applications।
অ্যামাজনের AWS Management Console-এ যে ভারী আর ফিচার-প্যাকড ইন্টারফেস দেখেন, সেটা এই Cloudscape দিয়েই বানানো।
যেসব অ্যাপ্লিকেশনে প্রচুর ডাটা টেবিল, কনফিগারেশন প্যানেল আর মাল্টি-স্টেপ ফর্ম থাকে, সেগুলোর জন্য এটা জাস্ট অস্থির একটা জিনিস।
Key Features:
- React-ভিত্তিক UI Components।
- ডাটা টেবিল, উইজার্ড আর ফর্মের জন্য স্পেশাল প্যাটার্ন।
- ক্লাউড ড্যাশবোর্ড বানানোর দারুণ সুবিধা।
- এন্টারপ্রাইজ লেভেলের ডিজাইন গাইডলাইন।
Why Should You Choose AWS Cloudscape? ভারী ডাটা নিয়ে কাজ করা ড্যাশবোর্ড বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার টুলের জন্য Cloudscape ব্যবহার করলে অনেক কমন প্যারা থেকে আরামসে বেঁচে যাবেন।
Official Website: https://cloudscape.design/
8. GOV.UK Design System: Best for Accessible Government Websites
Best for: Government Services, Public Service Portals এবং Accessible Forms।
GOV.UK ডিজাইন সিস্টেম মূলত ইউকে (UK) সরকারের সার্ভিসগুলোর জন্য বানানো।
কিন্তু এদের ফর্ম ডিজাইন, আইডেন্টিটি ভেরিফিকেশন আর অ্যাক্সেসিবিলিটির প্যাটার্নগুলো এত সুন্দর যে, যেকোনো পাবলিক সার্ভিস পোর্টালে এগুলো চোখ বন্ধ করে ইউজ করা যায়।
Key Features:
- অ্যাক্সেসিবিলিটিতে সর্বোচ্চ ফোকাস।
- ফর্ম আর ইনপুটের জন্য পরীক্ষিত প্যাটার্ন।
- একদম ক্লিয়ার কন্টেন্ট আর নেভিগেশন স্ট্রাকচার।
Why Should You Choose GOV.UK Design System? এমন কোনো সাইট বানাচ্ছেন যেখানে সাধারণ মানুষকে সহজে তথ্য ইনপুট দিতে হবে? তাহলে GOV.UK-এর ডিজাইন প্র্যাকটিসগুলো থেকে অনেক কিছু শেখার আছে।
Official Website: https://design-system.service.gov.uk/
9. Gestalt by Pinterest: Best for Content-driven Applications
Best for: Content Platforms, Social Products এবং Consumer-facing Applications।
Gestalt হলো পিন্টারেস্টের (Pinterest) ওপেন সোর্স ডিজাইন সিস্টেম। পিন্টারেস্টের মতো ইমেজ বা কন্টেন্ট-বেসড সাইটগুলোর জন্য এটা দারুণ কাজ করে। ইমেজ, কার্ড, কন্টেন্ট ফিড এসব ইন্টারফেস বানানোর জন্য এখানে জোস সব কম্পোনেন্ট আছে।
Key Features:
- React-ভিত্তিক কম্পোনেন্ট।
- কন্টেন্ট-হেভি অ্যাপ্লিকেশনের জন্য UI প্যাটার্ন।
- অ্যাক্সেসিবিলিটি সাপোর্ট।
Why Should You Choose Gestalt? কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম বা সোস্যাল প্রোডাক্ট বানানোর জন্য Gestalt ট্রাই করে দেখতে পারেন।
Official Website: https://gestalt.pinterest.systems/
10. PatternFly: Best for DevOps and Infrastructure Tools
Best for: DevOps Dashboards, Infrastructure Management এবং Kubernetes-related Products।
PatternFly হলো Red Hat-এর তৈরি করা সিস্টেম। ডেভঅপস, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট আর কুবেরনেটিসের মতো ভারী টেকনিক্যাল টুলের ড্যাশবোর্ড বানানোর জন্য এটা ডেভেলপারদের কাছে বেশ পপুলার।
Key Features:
- React Components।
- টেকনিক্যাল ইউজারদের জন্য স্পেশাল ডিজাইন গাইডলাইন।
- কমপ্লেক্স ড্যাশবোর্ডের জন্য উপযোগী।
Why Should You Choose PatternFly? DevOps ড্যাশবোর্ড বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার টুল বানানোর ক্ষেত্রে কমপ্লেক্স ডাটা সুন্দর করে গুছিয়ে দেখানোর জন্য PatternFly দারুণ কাজে দেবে।
Official Website: https://www.patternfly.org/
Best Open Source Design Systems Compared
এতক্ষণ তো ১০টা ডিজাইন সিস্টেম নিয়ে অনেক জ্ঞান দিলাম। এবার এক নজরে একটু সামারি দেখে নেওয়া যাক, কোনটা কোথায় ফিট হবে:
| Design System | Best Use Case | Main Ecosystem |
| shadcn/ui | Custom SaaS ও Modern UI | React, Next.js, Tailwind CSS |
| Ant Design | Admin Dashboard | React |
| Microsoft Fluent UI | Enterprise Software | React, Web Components |
| Material Design 3 | Cross-Platform Products | Android, Flutter, Web |
| IBM Carbon | Large Enterprise Apps | React, Web Components |
| GitHub Primer | Developer Tools | React, CSS |
| AWS Cloudscape | Cloud Dashboard | React |
| GOV.UK Design System | Government Services | GOV.UK Frontend |
| Gestalt | Content ও Consumer Apps | React |
| PatternFly | DevOps ও Infrastructure | React |
মাথায় রাখবেন, এই কম্পারিজন কিন্তু কোনো হার্ডকোর পারফরম্যান্স বেঞ্চমার্ক না। প্রজেক্টের সাইজ, রিকয়ারমেন্ট আর আপনার টিমের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হবে।
shadcn/ui vs Traditional Design Systems: Which Is Better?
অনেক ডেভেলপারের মনেই এই প্রশ্নটা ঘোরে “বস, shadcn/ui নিব, নাকি Ant Design বা Carbon-এর মতো ট্র্যাডিশনাল সিস্টেম নিব?” কাহিনি হচ্ছে, এটার উত্তর নির্ভর করে আপনার প্রজেক্টের ডিমান্ডের ওপর।
Choose shadcn/ui If You Need:
- নিজের মতো করে UI ডিজাইন করার ফুল স্বাধীনতা।
- Next.js আর Tailwind CSS-এর সাথে আরামদায়ক ওয়ার্কফ্লো।
- কম্পোনেন্টের সোর্স কোডের ওপর পুরোপুরি কন্ট্রোল।
- শুধু যেটুকু লাগবে, ঠিক সেটুকু অ্যাড করার সুবিধা।
Choose a Traditional Design System If You Need:
- হাজার হাজার রেডিমেড কম্পোনেন্টের বিশাল কালেকশন।
- রকেটের গতিতে কমপ্লেক্স ড্যাশবোর্ড দাঁড় করানোর সুবিধা।
- একাধিক টিমের মাঝে ডিজাইনের স্ট্রং Consistency।
- এন্টারপ্রাইজ লেভেলের মেইনটেন্যান্স।
পার্থক্যটা মূলত ‘কোডের মালিকানা’ আর ‘মেইনটেন্যান্স’-এর জায়গায়। shadcn/ui-তে কোড আপনার প্রজেক্টে থাকে, ফলে স্বাধীনতা অনেক, কিন্তু মেইনটেইন করার প্যারাটাও আপনার। আর ট্র্যাডিশনালগুলোতে প্যাকেজ আপডেট করলেই নতুন ফিচার পেয়ে যাবেন, কিন্তু কাস্টমাইজ করতে গেলে একটু লিমিটেশনে পড়তে হতে পারে।
How to Choose the Right Open Source Design Systems
শুধু গিটহাবে কয়টা স্টার আছে তা দেখেই ঝাঁপিয়ে পড়া ঠিক হবে না। সঠিক ডিসিশন নেওয়ার জন্য এই ব্যাপারগুলো খেয়াল করে দেখেন:
- Consider Your Technology Stack: React বা Next.js হলে shadcn/ui বা Ant Design দেখতে পারেন। ফ্রেমওয়ার্ক মিক্স থাকলে IBM Carbon জোস।
- Evaluate Customization Options: একদম কাস্টম ডিজাইন লাগলে ফ্লেক্সিবল সিস্টেম বেছে নিন। আর রেডিমেড অ্যাডমিন প্যানেল লাগলে Ant Design বা Cloudscape সময় বাঁচিয়ে দেবে।
- Check Accessibility Support: শুধু দেখতে সুন্দর হলেই তো হবে না, সবার ব্যবহারের উপযোগী হতে হবে। কীবোর্ড নেভিগেশন আর কালার কন্ট্রাস্ট ঠিক আছে কি না, চেক করে নিন।
- Review Documentation and Community: ডকুমেন্টেশন ভালো থাকলে কাজ করতে গিয়ে আটকে গেলে সহজে উদ্ধার পাওয়া যায়। গিটহাবের ইস্যু আর রিলিজ হিস্ট্রিও একবার ঢুঁ মেরে দেখে আসবেন।
- Verify the License: কমার্শিয়াল প্রজেক্ট হলে MIT বা Apache 2.0 লাইসেন্সের শর্তগুলো একটু পড়ে নেওয়া ভালো, যাতে পরে কোনো আইনি প্যারা না খেতে হয়।
- Match the System to Your Project: আপনার প্রজেক্টের সাথে শর্টলিস্ট মিলিয়ে নিন (SaaS-এর জন্য shadcn/ui, Admin Dashboard-এর জন্য Ant Design ইত্যাদি)।
Final Thoughts: Which Open Source Design Systems Should You Choose?
শেষ কথা হলো, সঠিক Design System আপনার ডেভেলপমেন্টের কাজকে শুধু দ্রুতই করে না, কোডকে অনেক বেশি গোছানো আর মেইনটেইনেবল করে তোলে। তবে একটা সিস্টেম দিয়ে দুনিয়ার সব প্রজেক্ট কভার করা যাবে না।
মডার্ন SaaS বা Next.js প্রজেক্ট হলে চোখ বন্ধ করে shadcn/ui দিয়ে খেলা শুরু করে দেন। ভারী অ্যাডমিন ড্যাশবোর্ড হলে Ant Design বা AWS Cloudscape-এ শিফট করেন। আর এন্টারপ্রাইজের বিশাল কারবার হলে IBM Carbon তো আছেই!
চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুই-তিনটা অপশনের ডকুমেন্টেশন একটু ঘেঁটে দেখেন, দুই-একটা কম্পোনেন্ট রান করে টেস্ট করেন, তারপর যেটা আপনার টিমের সাথে একদম খাপে খাপে বসে যায়, সেটা নিয়েই কাজ শুরু করে দেন!





