বর্তমান সময়ে AI coding agent (যেমন Claude Code, GitHub Copilot বা অন্যান্য AI tools) ডেভেলপারদের লাইফ অনেক সহজ করে দিয়েছে।
কিন্তু সমস্যা হলো, অনেক সময় আমরা এই এজেন্টগুলোর কাছ থেকে বেস্ট আউটপুট বের করে আনতে পারি না। কখনো এরা ভুল কোড জেনারেট করে, আবার কখনো লম্বা সেশনে গিয়ে আগের ইনস্ট্রাকশন ভুলে যায়।

রিসেন্ট বেশ কিছু রিসার্চ এবং এক্সপেরিমেন্ট থেকে প্রুভড কিছু মেথডোলজির ওপর ভিত্তি করে আজকের এই ব্লগে আমরা ১০টি সলিড টিপস নিয়ে আলোচনা করবো।
এগুলো ফলো করলে আপনার কোডিং এজেন্টের পারফরম্যান্স এবং অ্যাকুরেসি বহুগুণে বেড়ে যাবে।
Agent Instructions & Best Practices
এজেন্টকে ঠিকমতো গাইড করতে না পারলে সে কখনোই আপনার এক্সপেক্টেশন অনুযায়ী কাজ করতে পারবে না।
1. Write for the Agent, Not for a New Hire
টিমে নতুন জয়েন করা কোনো জুনিয়র ডেভেলপারকে আপনি হয়তো বলতে পারেন “Keep files organized”, আর সে বুঝে নেবে কী করতে হবে। কিন্তু একটি AI agent এভাবে চিন্তা করে না।
এজেন্টকে ইনস্ট্রাকশন দেওয়ার সময় একদম স্পেসিফিক হতে হবে।
যেমন: “API handlers live in src/api/handlers/” অথবা “সব এরর fmt.Errorf দিয়ে র্যাপ (wrap) করবে, কোনো এরর সাইলেন্টলি ডিসকার্ড করা যাবে না।” আপনার ইনস্ট্রাকশন হতে হবে concrete এবং verify করার মতো।
2. Treat Agent Instructions Like Code, Because They Rot
আমাদের প্রজেক্টের কোড প্রতিনিয়ত চেঞ্জ হয়। ফোল্ডারের নাম পাল্টায়, ডাটাবেস চেঞ্জ হয়। কিন্তু অনেক সময় AGENTS.md বা রুট ইনস্ট্রাকশন ফাইলগুলো আপডেট করা হয় না।
রিসার্চে দেখা গেছে, প্রায় ৭৩.৮% ক্ষেত্রে AI কনফিগারেশন ফাইল একবার কমিট করার পর আর কেউ টাচ করে না।
এর ফলে ফাইলগুলোতে ডেড লিঙ্ক বা আউটডেটেড রেফারেন্স থেকে যায়। এজেন্ট তখন কনফিউজড হয়ে যায় যে সে কোডবেস ফলো করবে নাকি ইনস্ট্রাকশন ফাইল! তাই রেগুলারলি এজেন্টের ইনস্ট্রাকশন ফাইল রিভিউ করে আপডেট করা উচিত।
3. Keep AGENTS.md Short, But Don’t Delete It
অনেকেই মনে করেন ইনস্ট্রাকশন ফাইল যত বড় হবে, এজেন্ট তত ভালো কাজ করবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। ফাইল বেশি বড় হলে এটি প্রচুর context window খাবে এবং এজেন্টের adherence (নিয়ম মানার প্রবণতা) কমিয়ে দেবে।
Anthropic-এর গাইডলাইন অনুযায়ী, একটি ফাইলে ২০০ লাইনের বেশি ইনস্ট্রাকশন রাখা উচিত নয়।
ফাইলের প্রতিটা লাইন পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন, “এই লাইনটা রিমুভ করলে কি এজেন্ট কোনো বড় ভুল করবে?” যদি উত্তর ‘না’ হয়, তবে লাইনটি ডিলিট করে দিন।
তবে ফাইলটি একেবারে ডিলিট করে দেওয়া ঠিক নয়, কারণ ছোট একটি ইনস্ট্রাকশন ফাইলও এজেন্টের কগনিটিভ লোড অনেক কমিয়ে দেয়।
Managing Long Sessions & Context
সেশন যখন অনেক বড় হয়ে যায়, তখন এজেন্টের ব্রেন (Context) ফুল হয়ে যায়। এই সময়গুলো খুব ক্রিটিক্যাল।
4. Don’t Let /compact Carry Your Instructions
অনেক সময় সেশন বড় হয়ে গেলে আমরা /compact কমান্ড বা সামারাইজেশন টুল ইউজ করি যাতে মেমোরি ক্লিয়ার হয়। কিন্তু সমস্যা হলো, সামারাইজ করার সময় এজেন্ট প্রায়ই পলিসি এবং রুলসগুলো ড্রপ করে দেয়।
রিসার্চ বলছে, মাত্র একবার compact করার ফলে এজেন্টের পলিসি ভায়োলেশন রেট ০% থেকে বেড়ে ৩০% পর্যন্ত হয়ে যেতে পারে!
তাই খুব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলো চ্যাটে না রেখে একটি আলাদা ফাইলে সেভ করে রাখুন। আর চেষ্টা করুন প্রতিটি টাস্ক ছোট ছোট করে ভাগ করে নিতে, যাতে সেশন compact করার প্রয়োজনই না পড়ে।
5. Use Hooks for What Must Always Happen
কোনো কাজ যদি আপনার সিস্টেমে মাস্ট হতে হয় (যেমন কোড পুশ করার আগে সিকিউরিটি স্ক্যান বা টেস্ট রান করা), তবে সেটি এজেন্টের ওপর ছেড়ে দেবেন না।
এর জন্য Hooks ব্যবহার করুন।
একটি Stop হুক সেট করে দিতে পারেন, যা প্রতিবার সেশন শেষে অটোমেটিকভাবে টেস্ট রান করবে এবং ফেইল করলে এজেন্টকে জানাবে।
হুক ব্যবহার করলে এটি context window এর বাইরে থাকে, ফলে compact করলেও এটি হারিয়ে যাওয়ার ভয় নেই।
6. Don’t Switch to a Bigger Model Mid-Task
অনেক সময় আমরা সস্তা বা ফাস্ট মডেল (যেমন Haiku) দিয়ে কাজ শুরু করি, কিন্তু এজেন্ট আটকে গেলে মাঝপথে হুট করে বড় মডেল (যেমন Opus বা GPT-4) এ সুইচ করি।
এটি একটি বড় ভুল! একে বলা হয় “Context Poisoning”। আগের মডেলের ভুলগুলো চ্যাট হিস্ট্রিতে থেকে যায়, যা নতুন শক্তিশালী মডেলকেও কনফিউজ করে দেয়।
তাই যদি মনে হয় টাস্কটি কমপ্লেক্স, তবে শুরু থেকেই বড় মডেল ব্যবহার করুন। আর যদি মাঝপথে আটকে যান, তবে কী কী কাজ হয়েছে তার একটি শর্ট নোট লিখে সম্পূর্ণ নতুন একটি সেশন স্টার্ট করুন।
Parallel Agents & Costs
মাল্টি-এজেন্ট বা সাব-এজেন্ট সিস্টেম বেশ পাওয়ারফুল, কিন্তু এখানে খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে।
7. Count the Tokens Your Subagents Burn
প্যারালাল সাব-এজেন্টরা আপনার ধারণার চেয়েও অনেক দ্রুত টোকেন বার্ন করতে পারে। সাধারণত একটি মাল্টি-এজেন্ট সিস্টেম রেগুলার চ্যাটের তুলনায় প্রায় ১৫ গুণ বেশি টোকেন কনজিউম করে!
তাই কখন সাব-এজেন্ট ব্যবহার করবেন, তা আগে থেকে ডিসাইড করুন। কোডবেস এক্সপ্লোর করার জন্য এক্সপ্লোরেশন সাব-এজেন্ট দারুণ কাজ করে, তবে রেন্ডমলি এজেন্ট স্পন (spawn) হতে দিলে আপনার বিল হু হু করে বেড়ে যাবে।
8. Skip the Coordinator Agent
“একজন লিড এজেন্ট থাকবে, সে বাকি সাব-এজেন্টদের কাজ বুঝিয়ে দেবে এবং রিপোর্ট নেবে” এই কনসেপ্টটি শুনতে কুল লাগলেও বাস্তবে খুব একটা ভালো কাজ করে না।
রিসার্চে দেখা গেছে, লিড বা কোঅর্ডিনেটর এজেন্টরা প্রায়ই কমিউনিকেশন গ্যাপ তৈরি করে এবং কমপ্লেক্স টাস্কগুলোতে ফেইল করে।
এর চেয়ে একটি মেইন এজেন্ট রেখে তাকে সরাসরি স্পেসিফিক টাস্ক দিয়ে রেজাল্ট কালেক্ট করা অনেক বেশি রিলায়েবল।
Checking the Work & Validation
কোড লেখা শেষ হলেই কাজ শেষ হয়ে যায় না। কোডের কোয়ালিটি নিশ্চিত করা সবচেয়ে জরুরি।
9. Plan the Checks First, and Keep the Writer Out of Them
এজেন্ট কোড লিখতে বসার আগেই ডিসাইড করুন আপনি কীভাবে ওই কোড টেস্ট করবেন।
আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুল হলো: যে মডেল কোড লিখেছে, তাকে দিয়ে ওই কোড রিভিউ করাবেন না।
যেহেতু সে নিজেই কোডটি লিখেছে, তাই সে নিজের ভুলের প্রতি বায়াসড থাকে।
বেস্ট প্র্যাকটিস হলো টেস্ট রান করুন, বিল্ড করুন এবং সম্পূর্ণ একটি নতুন সেশনে (Fresh Context) অন্য একটি মডেল দিয়ে কোড রিভিউ করান। একে বলা হয় Writer/Reviewer pattern।
10. Stop Revising Once It Passes
আপনার টেস্ট যদি গ্রিন সিগন্যাল দেয় (অর্থাৎ কোড ঠিকমতো কাজ করে), তবে আর রিভিশন দিতে যাবেন না।
Alibaba Cloud এর একটি স্টাডিতে দেখা গেছে, প্রথম রিভিশনে কোড কারেক্ট হওয়ার রেট থাকে ৮২%।
কিন্তু এরপরও যদি জোর করে রিভিশন করানো হয়, তবে সেটি কমে ৬৭% এ নেমে আসে!
অনেক সময় এজেন্ট ঠিক কাজ করা কোডকেও ওভার-ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে নষ্ট করে ফেলে। তাই টেস্ট পাস করা মাত্রই কাজ স্টপ করুন এবং কোড কমিট করে ফেলুন।
Where to Start Today? (Quick Checklist)
আজকেই আপনার কোডিং এজেন্টের ওয়ার্কফ্লো ইমপ্রুভ করতে এই স্টেপগুলো ফলো করুন:
- [ ] আপনার প্রজেক্টের
AGENTS.mdফাইলে কোনো ডেড লিঙ্ক বা আউটডেটেড রেফারেন্স আছে কিনা তা চেক করুন। - [ ] রুট ইনস্ট্রাকশন ফাইলটি ট্রিম করে একদম স্পেসিফিক বানিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় রুলসগুলো সাব-ডিরেক্টরি ফাইলে মুভ করুন।
- [ ] মাস্ট-রান স্টেপগুলোর জন্য (যেমন: Testing, Linter) অন্তত একটি Hook সেটআপ করুন।
- [ ] সেশন আটকে গেলে সামারাইজ বা মডেল আপগ্রেড না করে, নিজে একটি নোট লিখে ফ্রেশ সেশন শুরু করুন।
- [ ] কোড টেস্ট পাস করার সাথে সাথে রিভিশন বন্ধ করে কমিট করুন।
এই প্র্যাকটিসগুলো আপনার ডেভেলপমেন্ট স্পিড বাড়ানোর পাশাপাশি বাগ-ফ্রি কোড এনশিওর করবে। হ্যাপী এআই কোডিং!




