Home » blog » How to Build Plugins for Claude: MCP & Agent Skills Guide

How to Build Plugins for Claude: MCP & Agent Skills Guide

AI এবং জেনারেটিভ চ্যাটবটগুলোর মধ্যে Claude এখন ডেভেলপমেন্ট এবং প্রোডাক্ট টিমের অন্যতম প্রিয় টুল।

কিন্তু আপনি কি জানেন, আপনি চাইলে Claude-কে আপনার নিজস্ব অ্যাপ, ডেটা বা থার্ড-পারটি টুলের সাথে কানেক্ট করতে পারেন? এই কাজটি করা যায় Plugins for Claude বা ক্লড প্লাগইন তৈরি করার মাধ্যমে।

How to Build Plugins for Claude
How to Build Plugins for Claude

সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৬), Anthropic তাদের নতুন ‘Directory Submission Portal’ উন্মুক্ত করেছে। এর মাধ্যমে ডেভেলপাররা খুব সহজেই প্লাগইন তৈরি করে Claude Directory-তে সাবমিট করতে পারবেন।

আজকের ব্লগে আমরা জানবো, প্লাগইন কী, এটি কীভাবে কাজ করে এবং কীভাবে আপনি স্টেপ-বাই-স্টেপ একটি plugins for Claude তৈরি করে ডিরেক্টরিতে সাবমিট করবেন।

1. What Are Plugins for Claude?

সহজ কথায়, Claude প্লাগইন হলো এমন একটি প্যাকেজ যা Claude-এর ক্যাপাবিলিটি বা সক্ষমতা বাড়িয়ে দেয়।

এর মাধ্যমে Claude আপনার ইন্টারনাল টুলস, কাস্টম ডেটাবেস এবং অন্যান্য সফটওয়্যারের সাথে যোগাযোগ করতে পারে।

Anthropic-এর মতে, একটি প্লাগইন মূলত দুটি জিনিসের সমন্বয়ে তৈরি হতে পারে:

  • MCP (Model Context Protocol) Connectors: এটি একটি ওপেন স্ট্যান্ডার্ড, যা Claude-কে এক্সটারনাল টুলস এবং ডেটা সোর্সের (যেমন- GitHub, Slack, Jira বা আপনার ডেটাবেস) সাথে কানেক্ট করে।
  • Agent Skills: এগুলো হলো নির্দিষ্ট কিছু ইন্সট্রাকশন বা ওয়ার্কফ্লো, যা Claude-কে শেখায় কীভাবে একটি নির্দিষ্ট কাজ (যেমন- Code Review বা Deployment) নিখুঁতভাবে করতে হয়।

এছাড়াও, যারা কমান্ড-লাইন টুল Claude Code ব্যবহার করেন, তাদের জন্য প্লাগইনে অতিরিক্ত কিছু কম্পোনেন্ট থাকতে পারে, যেমন— Commands, Subagents, Hooks এবং LSPs (Language Server Protocols)।

2. Why Build a Plugins for Claude?

আপনি যদি এমন কোনো প্রোডাক্ট বা টুলের মালিক হন যা অন্যরা ব্যবহার করে, তবে একটি প্লাগইন তৈরি করা আপনার জন্য দারুণ এক সুযোগ।

  • Reach Millions of Users: প্রতিদিন মিলিয়ন মিলিয়ন মানুষ claude.ai, Claude Desktop App, এবং Claude Code ব্যবহার করছে। আপনার প্লাগইনটি ডিরেক্টরিতে থাকলে তারা সরাসরি আপনার সার্ভিসটি Claude-এর ভেতর থেকেই ব্যবহার করতে পারবে।
  • Usage & Discovery Analytics: প্লাগইন পাবলিশ হওয়ার পর আপনি দেখতে পাবেন মানুষ কীভাবে আপনার প্লাগইনটি ব্যবহার করছে, কোন সার্চ থেকে তারা এটি খুঁজে পাচ্ছে এবং ইনস্টলেশন রেট কেমন।
  • Seamless Workflow: ইউজারদের অন্য কোনো ট্যাবে না গিয়ে Claude-এর ভেতর থেকেই আপনার সার্ভিসের কাজগুলো করে ফেলার সুবিধা।

3. The Core Components of a Claude Plugin

একটি কাস্টম plugins for Claude তৈরি করতে হলে এর ভেতরের স্ট্রাকচার বুঝতে হবে। একটি কমপ্লিট প্লাগইন সাধারণত নিচের জিনিসগুলো দিয়ে তৈরি হয়:

  • Manifest File (.claude-plugin/plugin.json): এটি প্লাগইনের মেইন কনফিগারেশন ফাইল, যেখানে প্লাগইনের নাম, ভার্সন এবং কোন কোন কম্পোনেন্ট আছে তা লেখা থাকে।
  • Skills (.md files): এগুলো সাধারণত skills/ ফোল্ডারে থাকে। এখানে আপনি Claude-কে শিখিয়ে দেন সে কীভাবে একটি কাজ করবে।
  • MCP Servers (.mcp.json): এক্সটারনাল সিস্টেম থেকে ডেটা আনার জন্য এই ফাইলটি সার্ভার ডিক্লেয়ার করে।
  • Hooks & Agents (Optional): Claude Code-এর ক্ষেত্রে, অটোমেটেড টাস্ক রান করার জন্য (যেমন ফাইল সেভ করার সাথে সাথে লিংটিং রান করা) হুক এবং সাব-এজেন্ট ব্যবহার করা হয়।

4. How to Build and Submit a Plugin (Step-by-Step)

Anthropic প্লাগইন সাবমিট করার প্রক্রিয়াটিকে এখন অনেক সহজ করে দিয়েছে। নতুন পোর্টালের মাধ্যমে আপনি দুটি উপায়ে সাবমিট করতে পারেন:

  1. Single MCP Connector: আপনার যদি শুধু একটি রিমোট সার্ভার থাকে।
  2. Plugin Bundle: যদি আপনার প্লাগইনে MCP সার্ভারের পাশাপাশি কাস্টম স্কিল এবং অন্যান্য লজিক থাকে, তবে এটি GitHub রিপোজিটরির মাধ্যমে বান্ডেল হিসেবে সাবমিট করতে হয়।

এখানে একটি কমপ্লিট প্লাগইন বান্ডেল সাবমিট করার ধাপগুলো দেওয়া হলো:

Step 1: Develop Your Plugin

প্রথমে আপনার প্লাগইনের ফাইলগুলো গুছিয়ে নিন। একটি ফোল্ডার তৈরি করুন এবং তার ভেতর .claude-plugin/plugin.json ফাইলটি তৈরি করুন। এরপর আপনার প্রয়োজনীয় SKILL.md বা .mcp.json ফাইলগুলো অ্যাড করুন।

Pro Tip: প্লাগইন ডেভেলপ এবং টেস্ট করার জন্য Claude Code (Anthropic-এর CLI টুল) ব্যবহার করা সবচেয়ে ভালো। আপনি লোকালি claude --plugin-dir কমান্ড রান করে প্লাগইনটি টেস্ট করতে পারবেন।

Step 2: Push to GitHub

Anthropic-এর ডিরেক্টরি সাবমিশন পোর্টাল GitHub রিপোজিটরির সাথে কাজ করে।

তাই আপনার প্লাগইন ফোল্ডারটি সুন্দর করে সাজিয়ে একটি পাবলিক বা প্রাইভেট GitHub রিপোজিটরিতে পুশ করুন।

নিশ্চিত করুন যে আপনার রিপোজিটরিতে একটি গোছানো README.md ফাইল আছে, যেখানে প্লাগইনটি কী কাজ করে তা বিস্তারিত বলা আছে।

Step 3: Use the Directory Submission Portal

এখন claude.ai-তে লগইন করুন (আপনার একটি পেইড প্ল্যান থাকতে হবে)। Developer Console থেকে Directory Submission Portal-এ যান।

Stylized view of review status and recommended changes for a plugin. Data is illustrative.
Stylized view of review status and recommended changes for a plugin. Data is illustrative.
PC: Claude
  • সেখানে আপনার GitHub একাউন্টটি কানেক্ট করুন।
  • আপনার প্লাগইনের রিপোজিটরিটি সিলেক্ট করে সাবমিট করুন।

Step 4: Auto-Validation & Safety Scan

সাবমিট করার সাথে সাথেই পোর্টালটি স্বয়ংক্রিয়ভাবে আপনার প্লাগইনটিকে অটো-ভ্যালিডেট করবে।

এখানে JSON সিনট্যাক্স, রিকোয়ার্ড ফিল্ড এবং একটি অটোমেটেড সেফটি স্ক্যান (Safety Scan) রান হবে। যদি কোনো এরর বা সেফটি ইস্যু থাকে, পোর্টাল আপনাকে সাথে সাথে জানিয়ে দেবে, যাতে আপনি ফিক্স করে আবার পুশ করতে পারেন।

Step 5: Review and Publish

অটো-চেক পাস করার পর, এটি হিউম্যান রিভিউয়ের (Human Review) জন্য যাবে।

রিভিউ প্রসেস শেষ হয়ে গেলে এবং অ্যাপ্রুভাল পেলে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন এটি Claude Directory-তে পাবলিশ করবেন।

পাবলিশ হওয়ার পর ইউজাররা /plugin install your-plugin-name দিয়ে বা ডিরেক্টরি থেকে সরাসরি আপনার প্লাগইনটি ইনস্টল করতে পারবে।

5. Post-Publishing: Monitor and Improve

প্লাগইন শুধু সাবমিট করেই কাজ শেষ নয়। Anthropic এখন দারুন সব অ্যানালিটিক্স প্রোভাইড করছে।

  • Usage Analytics: আপনার প্লাগইনটি কতবার ইনস্টল করা হয়েছে এবং কোন ভার্সনটি বেশি চলছে তা দেখতে পাবেন।
  • Discovery Analytics: ইউজাররা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করে আপনার প্লাগইনটি খুঁজে পাচ্ছে, তার ডেটা আপনি পাবেন।

এই ডেটাগুলো অ্যানালাইজ করে আপনি আপনার README বা প্লাগইনের নাম/ডেসক্রিপশন আরও অপ্টিমাইজ করতে পারবেন, যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যায়।

Final Thoughts

AI-এর দুনিয়ায় ইউজারদের কনটেক্সটের ভেতর নিজের টুলকে পৌঁছে দেওয়ার সবচেয়ে ইফেক্টিভ উপায় হলো প্লাগইন।

নতুন plugins for Claude সাবমিশন পোর্টাল ডেভেলপারদের জন্য সেই সুযোগটি আরও সহজ করে দিয়েছে। আপনার যদি একটি রেডিমেড MCP সার্ভার বা কোনো কাজের কাস্টম স্কিল (Agent Skill) তৈরি করা থাকে, তবে আজই সেটিকে প্যাকেজ করে Claude Directory-তে সাবমিট করে ফেলুন।

To get started with building plugins, read our docs for how to build a plugin and submit your plugin here.

Happy Building!

Scroll to Top