Home » blog » How to Change Gmail Address Without Losing Data

How to Change Gmail Address Without Losing Data

How to Change Gmail Address!
যারা ৫-৬ বছর বা তারও আগে ইন্টারনেটে প্রথম পা রেখেছিলেন, তাদের সবারই একটা কমন গোপন দুঃখ আছে।

আর তা হলো সেই আমলের ‘অবুঝ বালক’, ‘স্বপ্নের রাজকুমার’ বা ‘কিউট গার্ল’ টাইপ জিমেইল এড্রেস!

How to Change Gmail Address!
How to Change Gmail Address!

ফেসবুক খোলার জন্য বা গেম খেলার জন্য শখের বসে যে obuj_balok2012@gmail.com বা coolboy786@gmail.com খুলেছিলেন, সেটা এখন কর্পোরেট লাইফে বা কোনো প্রফেশনাল জায়গায় সিভি ড্রপ করার সময় দিতে গেলে রীতিমতো ঘাম ছুটে যায়।

লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়!

এতদিন সলিউশন ছিল একটাই নতুন একটা মেইল খোলা।

কিন্তু তাতে তো পুরোনো সব ইমেইল, ড্রাইভের দরকারী ফাইল আর কন্টাক্ট হারানোর ভয় থাকতো।

তবে আপনাদের জন্য দারুন সুখবর! গুগল মামা অবশেষে আমাদের মনের কষ্ট বুঝেছে। এখন চাইলেই আপনি আপনার পুরোনো জিমেইলের এড্রেস (Username) চেঞ্জ করে একদম প্রফেশনাল একটা নাম দিতে পারবেন!

Top 3 Features of This New Gmail Update

এই আপডেটের সবচেয়ে জোস ৩টি ব্যাপার হলো:

  • Zero Data Loss: আপনার গুগল ড্রাইভের ফাইল, কন্টাক্ট, ইউটিউব সাবস্ক্রিপশন বা ইনবক্সের কোনো কিছুই ডিলেট হবে না। সবকিছু আগের মতোই থাকবে, শুধু মেইলের নামটা বদলে যাবে।
  • Auto Email Forwarding: কেউ যদি ভুলে আপনার পুরোনো (আগের) এড্রেসে মেইল পাঠায়, সেটিও অটোমেটিক আপনার নতুন জিমেইল এড্রেসে চলে আসবে। এমনকি আপনি সেখান থেকেই রিপ্লাইও দিতে পারবেন!
  • Change Limits: চাইলেই কিন্তু রোজ রোজ নাম বদলানো যাবে না। ১২ মাসে ১ বার এবং পুরো লাইফটাইমে মোট ৩ বার ইউজারনেইম পরিবর্তনের সুযোগ পাওয়া যাবে। তাই এবার আর কোনো ভুলভাল নাম না, একদম বুঝে-শুনে আসল নাম দিবেন!

Step-by-Step Guide: How to Change Your Gmail Address

খুবই সহজ! আপনার ফোন বা ল্যাপটপ থেকে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনার Google Account এর Settings-এ যান।

শর্টকাট চাইলে সরাসরি এই লিঙ্কে ক্লিক করতে পারেন: https://myaccount.google.com

২. পেজটি লোড হলে মেন্যু থেকে Personal Info ট্যাবে ক্লিক করুন।

৩. এবার একটু নিচে স্ক্রল করে Contact Info সেকশনে গিয়ে Email অপশনে ক্লিক করুন।

৪. যদি আপনার একাউন্টে গুগলের এই নতুন আপডেটটি রোল-আউট হয়ে থাকে, তবে সেখানে ‘Change Google Account email’ নামে একটি অপশন দেখতে পাবেন।

৫. সেখানে ক্লিক করে আপনার পছন্দের নতুন স্মার্ট ও প্রফেশনাল নাম সেট করে সেভ করে দিন। ব্যাস, কাজ শেষ!

Important Note for Users

গুগল এই ফিচারটি মাত্রই রিলিজ করেছে এবং সবার আইডিতে এখনো একসাথে আসেনি (ধীরে ধীরে গ্লোবালি রোল-আউট হচ্ছে)।

তাই অপশনটি আজই দেখতে না পেলে হতাশ হবেন না, কয়েকদিন পর পর চেক করুন!

আজকালকার ডিজিটাল যুগে একটা প্রফেশনাল ইমেইল এড্রেস থাকাটা কতটা জরুরি, তা আর নতুন করে বলার কিছু নেই।

যারা পুরোনো ‘নিব্বা-নিব্বি’ টাইপ জিমেইল আইডি নিয়ে যন্ত্রণায় ভুগছেন এবং ফাইল হারানোর ভয়ে নতুন মেইলও খুলতে পারছিলেন না, তাদের জন্য এটি আক্ষরিক অর্থেই লাইফসেভার!

আপনার বন্ধু মহলে কি এমন কেউ আছে যে এখনো shopner_rajkumar2015@gmail.com ব্যবহার করে?

তাহলে দেরি না করে পোস্টটি এখনই তার সাথে শেয়ার করে দিন, আর কর্পোরেট দুনিয়ায় তার মান-সম্মান বাঁচানোর সুযোগ করে দিন!

All Tech Update

Technology এর সকল আপডেট সবার আগে বিস্তারিত পড়ুন –

Scroll to Top